এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। কই সময়ে নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন রোগী। এর ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১০১ জন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত ডেঙ্গু বিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ০২ জনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং আরেকজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।
মোট মৃতদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৯০ জনের মধ্যে নারী ৫১ জন বা ৫৭ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৩৮ জন বা ৪২ দশমিক ৭ শতাংশ। সেই সঙ্গে একজনের তথ্য পরে ‘ফলস’ এসেছে।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১৭, বরিশালে ৯ জন, ময়মনসিংহে আটজন, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৯ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৩৯৫ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.