মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন

মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২৬তম কমিশন সভা কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিম্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, কমিশন অদ্যকার সভায় মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন।

এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং বীমা কোম্পানিসমূহের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে মেঘনা ব্যাংক পিএলসির বাসেল থ্রি-এর আওতায় টিয়ার-টু ক্যাপিটাল বেস শক্তিশালী করা হবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.