ডেঙ্গুতে মৃত্যু আরও ২, হাসপাতালে ৭২৩

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৬৩ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.