দ্বিগুণ করলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) দ্বিগুণ করা হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটিতে উন্নীত হয়েছে। তবে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

একই সঙ্গে মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে, যা আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়িত হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.